1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় সরকার জাবেদ আহমেদ সুমনকে শুভেচ্ছা জানালেন গাজী মোশাররফ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন – ময়মনসিংহের ডিসি সাইফুর রহমান ডেমরায় ধার্মিক পাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি “দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিজেদেরকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তুলতে হবে” -মুহাম্মদ আবদুর রব

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় সরকার জাবেদ আহমেদ সুমনকে শুভেচ্ছা জানালেন গাজী মোশাররফ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গাজী মোশাররফ।
এক শুভেচ্ছা বার্তায় গাজী মোশাররফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ আরও এগিয়ে যাবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গাজী মোশাররফ নিয়মিতভাবে ৪৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন, এলাকার বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করছেন এবং সেগুলোর সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিচ্ছেন।
গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ ও বয়স্ক মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের অভিজ্ঞতা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গাজী মোশাররফ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com