টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গাজী মোশাররফ।
এক শুভেচ্ছা বার্তায় গাজী মোশাররফ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ আরও এগিয়ে যাবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
এদিকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে গাজী মোশাররফ নিয়মিতভাবে ৪৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি সাধারণ মানুষের খোঁজখবর নিচ্ছেন, এলাকার বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করছেন এবং সেগুলোর সমাধানে উদ্যোগ গ্রহণের আশ্বাস দিচ্ছেন।
গণসংযোগকালে তিনি এলাকার প্রবীণ ও বয়স্ক মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের অভিজ্ঞতা ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গাজী মোশাররফ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা