1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনালে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দাঁড়িয়ালে পারিবারিক কলহের জেরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ বর্গাজমির বিরোধে কৃষক হত্যা : গাজীপুরের শ্রীপুর থেকে চাচাতো ভাই গ্রেপ্তার প্রতিহত নয়, এবার প্রতিরোধ করা হবে : সাংবাদিক নেতৃবৃন্দ বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসীর পরিবারের ৪ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ১৪ মাসের বেতন বকেয়া, দিশেহারা আশুলিয়ার কোরিয়া মৈত্রী হাসপাতালের ২০ কর্মী মুলাদীতে জেসমিন এফডব্লিউভির বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন আদভিকার শুভ জন্মদিন বিএনপি জনগণের সাথে সবসময় আছে : পানি সম্পদ মন্ত্রী  সাতক্ষীরায় ভুয়া ডিআইজি আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার কুলিয়ারচরে চাঁদাবাজির অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনালে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

reporter মোঃ হাফিজ ,সাতক্ষীরা
calendar প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।  গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া বালিপুকুর মাঠে জুনিয়র রাইডার্স ক্লাবের আয়োজনে ক্লাবের উপদেষ্টা শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।
জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর খেলা উদ্বোধক হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল।
৫ম বারের মতো ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কাটিয়া ফ্যালকন বনাম নেক্সট জেনারেশন। ফাইনাল খেলায় নেক্সট জেনারেশন কে হারিয়ে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্স অফ হওয়ার গৌরব অর্জন করে নেক্সট জেনারেশন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের নয়ন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় ক্লাবের কর্মকর্তা সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com