1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরে হাসপাতাল প্রতিনিধিদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্কে তরুণদের কণ্ঠে শুদ্ধ সমাজের প্রত্যয় প্রতিশ্রুতি রক্ষা করলেন মন্ত্রী,দেবেন্দ্র কলেজে মিষ্টি উৎসব অনুষ্ঠিত ধামরাইয়ে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠনের দাবি :সিডিএ,দিনাজপুর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ মাদকের ছোবল দারুস সালাম মহল্লায় শূন্য পাসে ঠাকুরগাঁওয়ের ৫ শিক্ষাপ্রতিষ্ঠান, প্রধান শিক্ষকদের শোকজ ভোলার অর্ধশতাধিক চরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তিন লাখের বেশি মানুষ

জামালপুরে হাসপাতাল প্রতিনিধিদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা 

reporter ​ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ

জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে উৎসে কর কর্তন, পিএসআর (PSR) যাচাই এবং আয়কর বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​১০ আগস্ট সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চল পরিদর্শী-২ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​ময়মনসিংহ কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুস্মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পি, জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি’র সাধারন সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেলসহ প্রমুখ।

​সভায় বক্তারা বলেন, পিএসআর যাচাইয়ের মূল উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়, বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা। এ সময় জেলার প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে কর পরিশোধ করার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা আয়কর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং অতিথিরা তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com