1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী মাদককারবারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দুই সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনি প্রক্রিয়ার দাবি, মন্ত্রীদের সঙ্গে আলোচনার কথা জানালেন অ্যাডভোকেট আবু সুফিয়ান খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরন প্রকল্প পরিদর্শনে মন্ত্রী পরিষদের সচিব : নসিমুল গনি ৪ বছরের পলাতক পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ জামালপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী মাদককারবারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ইপিজেডে ইমামকে বহাল রাখার দাবিতে মানববন্ধন অপপ্রচার ও মিথ্যাচারের অভিযোগ; নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি মুসল্লিদের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ কুবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন নরসিংদীর ঘোরাশালে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু আএাই উপজেলায় ভ্রাম্যমান আদালতের মাদক সেবনের অভিযোগে ৩জন কে২১দিনের কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান। মুগলিপাড়ায় বিজিবির মতবিনিময় সভা, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে সচেতনতার আহ্বান

জামালপুরে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গ্রামবাসী মাদককারবারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ

​জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ফুলারপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

৩ জুলাই শুক্রবার বিকেলে বীর মল্লিকপুর ফুলারপাড়া এলাকায় আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন।

​মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, মেষ্টা ইউনিয়ন এখন মাদককারবারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চিহ্নিত মাদককারবারী হারুন, রে-মানিক, ইমরান, কাশেম ও জাবুর দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী।
মাদক কারবারের প্রতিবাদ করায় সম্প্রতি মেষ্টা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিনের ওপর এই চক্রটি অতর্কিত হামলা চালায়।

​মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এলাকায় মাদক সহজলভ্য হওয়ায় উঠতি বয়সী তরুণ থেকে শুরু করে সকল বয়সের মানুষ মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে রাতের বেলা সাধারণ মানুষের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।

​এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদকের কারণে এলাকার সামাজিক পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদের নিয়ে শঙ্কিত। দ্রুত মাদক সিন্ডিকেট ভেঙে না দিলে এলাকাটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে।”

​মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় যুবদল নেতা আল-আমিনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, এলাকাকে মাদকমুক্ত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com