1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরের রশিদপুরে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন সোহেল রানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
একাধিক বিচারাধীন মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকায় গ্রেপ্তার উখিয়ায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ। ১৫ বছর পর পাটগ্রামের আলোচিত দুলাল হত্যা মামলার রায়: সুমনের যাবজ্জীবন নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব নিকাশ আলোচনায় আছেন একাধিক প্রার্থী গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের জালে খুলনায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা ওয়ালটন প্লাজা রুহিয়া শাখা কর্তৃক মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের রশিদপুরে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন সোহেল রানা

reporter ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ

​জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কার করে এলাকাবাসীর চলাচলের উপযোগী করে তুলেছেন স্থানীয় মেম্বার পদপ্রার্থী মো. সোহেল রানা।
​গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ বেশ কিছু মাটির রাস্তা ভেঙে গিয়ে কাদা ও গর্তের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মো. সোহেল রানা। ১২ ই জুলাই সোমবার তিনি ব্যক্তিগত উদ্যোগে ইটের রাবিশ ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর গর্ত ভরাট করে যাতায়াতের উপযোগী করে তোলেন।
​রাস্তা সংস্কারের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সোহেল রানা বলেন, “জনগণের সেবা করা আমার ব্রত। বৃষ্টির কারণে রাস্তাগুলোর যে বেহাল দশা হয়েছে তাতে এলাকাবাসীর কষ্টের সীমা ছিল না। আমি আমার সাধ্যমতো রাস্তাগুলো সংস্কার করে দিয়েছি যেন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারি।”
​সোহেল রানার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, জনপ্রতিনিধি হওয়ার আগেই সোহেল রানার এমন জনসেবামূলক কাজ সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com