জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বৃষ্টির কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়া কাঁচা রাস্তাগুলো সংস্কার করে এলাকাবাসীর চলাচলের উপযোগী করে তুলেছেন স্থানীয় মেম্বার পদপ্রার্থী মো. সোহেল রানা।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গ্রামীণ জনপদের অভ্যন্তরীণ বেশ কিছু মাটির রাস্তা ভেঙে গিয়ে কাদা ও গর্তের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মো. সোহেল রানা। ১২ ই জুলাই সোমবার তিনি ব্যক্তিগত উদ্যোগে ইটের রাবিশ ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর গর্ত ভরাট করে যাতায়াতের উপযোগী করে তোলেন।
রাস্তা সংস্কারের সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সোহেল রানা বলেন, "জনগণের সেবা করা আমার ব্রত। বৃষ্টির কারণে রাস্তাগুলোর যে বেহাল দশা হয়েছে তাতে এলাকাবাসীর কষ্টের সীমা ছিল না। আমি আমার সাধ্যমতো রাস্তাগুলো সংস্কার করে দিয়েছি যেন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারি।"
সোহেল রানার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা জানান, জনপ্রতিনিধি হওয়ার আগেই সোহেল রানার এমন জনসেবামূলক কাজ সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা