1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে মুফতী শেখ আজিমুদ্দীন আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে মুফতী শেখ আজিমুদ্দীন আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্টি বোর্ডের স্থায়ী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতী শেখ আজিমুদ্দীন আহমদকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাংবাদিকদের ঐক্যের প্রতীক জাতীয় সাংবাদিক সংস্থা ২০২৫-২৬ বর্ষের
নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান রাজধানীর সেগুন বাগিচার কচিকাঁচা
মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর, রবিবার, সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি ৪০ বছরের
ঐতিহ্যবাহী সংস্থার সাফল্যর অগ্রযাত্রার নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত
হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংবাদিক,
গণমাধ্যমকর্মী, পেশাজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের
সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে
সাংবাদিকতার স্বাধীনতা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন।
সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর
ইসলাম। তিনি বলেন, “সংবাদপত্রের শক্তি আমাদের সমাজ ও রাষ্ট্রের একটি
গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। জাতীয় সাংবাদিক সংস্থা সেই শক্তিকে সংহত করতে
অগ্রণী ভূমিকা পালন করছে।”
বিশিষ্ট সুফি তত্ত্ববিদ ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা খাজা ওসমান
ফারুকী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন না বদকার মাজহারুল আনোয়ার
(এমজেএফ), মোঃ জাকির হোসেন রিপন, ইঞ্জিনিয়ার মোঃ গোলাম মোস্তফা,
ঈশিতা ইসলাম, কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, এবং মোঃ
বিপ্লব। তারা সাংবাদিকতার উন্নয়নে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার ভূ
প্রশংসা করেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতা ও সমাজসেবক মোঃ সাউকি বিপ্লব
তার বক্তব্যে সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার ওপর গুরুত্ত্বারোপ করেন।
তিনি বলেন, “সাংবাদিকদের শুধু তথ্য পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ না থেকে
সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।” তার বক্তব্য শ্রোতাদের মধ্যে ব্যাপক
সাড়া ফেলে। অনুষ্ঠানের শেষে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের
হৃদয় জয় করে নেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com