1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটিয়ার আশিয়ায় প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১৪০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন কমলগঞ্জে কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা কর্মসূচি ​আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রীর কোটায় যুবদলের উন্নয়নমূলক ধারাবাহিক কাজের উদ্বোধন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন- স্মারকলিপি ধুনটে RIVER প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চুরি-ডাকাতি, ছিনতাই ও মাদক-জুয়া প্রতিরোধে মুন্সিবাজারে বিট পুলিশিং সভা ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি পেলো মোমেনশাহী ডি.এস কামিল মাদ্রাসা ‎সিংগাইরে পাটক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনার স্কুলের প্রধান শিক্ষক

জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ‘ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক, আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের শুভ জন্মদিন উদযাপিত হয়েছে। ১লা জুলাই (বুধবার) পত্রিকার প্রধান কার্যালয়ে এক উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দৈনিক ঘোষণা’র বার্তা, বাণিজ্যিক, প্রশাসন ও সাধারণ বিভাগের যৌথ উদ্যোগে এই প্রীতি অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপা। এ সময় আরও উপস্থিত ছিলেন পত্রিকার সহ-সম্পাদক ডা. শরিফুল হক প্রিয়ম, বিশেষ প্রতিবেদক মো. মাসুদ আলম, সাব-এডিটর এম আর এ সুজন মাহমুদ, স্টাফ রিপোর্টার লায়ন মনোয়ারা বেগম, কে এম শফিউল আলম, আয়শা আক্তার স্বর্ণা, আজিজুন নাহার এবং রোজিনা আক্তার তৃশা। এছাড়া প্রশাসনিক কর্মকর্তা রাকিব শিকদার, হিসাব ও সাধারণ বিভাগের ম্যানেজার মো. ফকরুল ইসলামসহ পত্রিকার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে এস এম জহিরুল ইসলাম সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক ঘোষণাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এস এম জহিরুল ইসলাম ১৯৭৪ সালের ১লা জুলাই বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ সাল থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছেন। তৃণমূল পর্যায়ে সাংবাদিকতার প্রসারে তিনি ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী মুলাদী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সিনিয়র সদস্য এবং রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com