নিষিদ্ধ পল্লীর অন্ধকার কোঠায়
অসহায় নারীর চাপা কান্না
নূপুরের ঝংকার
মধুর কন্ঠে গান
তবুও যেন নেই
কোন শান্তুি ,
আঘাতে আঘাতে জর্জরিত
দালানের প্রতিটি ইট
আর নষ্টা নারীদের বুকের পাঁজর
ক্ষত বিক্ষত
একই সুতোয় গাঁথা ,
তারপরও যেন নেই
কোন বিরাম
নেই অবসর ,
অপরের মন তুষ্ট করার
কিযে প্রাণপণ চেষ্টা
আর কিযে কষ্ট
সবার মনের গভীরে —
তবুও খুশী
বেঁচেতো আছি
এক অভিশপ্ত
জীবন নিয়ে !