1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় প্রকৌশলী জাকির হোসেন সরকার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক বিরলে দুর্গা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা করলেন মেয়র প্রার্থী নুর জামাল ফুলবাড়ী ব্যাটালিয়ন কর্তৃক নেশাজাতীয় ট্যাবলেট- যৌন উত্তেজক সিরাপ আটক টঙ্গীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও দলীয় পদ পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা  ​সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ সংসদ সদস্যের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিরলে কর্দমাক্ত সড়ক সংস্কার: দুর্ভোগ শেষে স্বস্তিতে এলাকাবাসী

গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় প্রকৌশলী জাকির হোসেন সরকার

reporter শরিফুল ইসলাম, কুষ্টিয়া
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, আপনাদের সকলের সহযোগীতা নিয়েই পরিকল্পিত-পরিচ্ছন্ন কুষ্টিয়া গড়তে চাই। শনিবার কোর্টপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়া’র পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়ার আহবায়ক আব্দুল মুঈদ বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিকে-কেকের সদস্য সচিব জামিরুল ইসলাম জামির ও যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম সোহাগ। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাকির হোসেন সরকার আরও বলেন, গত দুই বছর ধরে বটতৈল থেকে মিরপুর বাইপাস গোলচত্বর পর্যন্ত ১১ কিঃ মিঃ সড়কের ডিভাইডারে বনজ ও শোভাবর্ধনের জন্য নানা রকম ফুল গাছ লাগিয়ে কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন এবং সৌন্দর্য্যবদ্ধনে কাজ করে চলেছি। এ কাজে যারা কাজ করেন তারা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে কাজ করেন তাদেরকে শুধু গাছের চারা দেয়া হয়। তিনি বলেন, কয়েকটি ধাপে এখানে কাজ করা হয় তার মধ্যে গাছ পরিচর্যা, পরিস্কার, পরিচ্ছন্ন, আগাছা পরিস্কার, সার্বিক পরিচ্ছন্নতা এ সব কাজের মাধ্যমে আজকের কুষ্টিয়া শহরের এ সৌন্দর্য্য ফিরে এসেছে। তিনি আরও বলেন, অনেকে মনে করেছিলেন এটা আমার নির্বাচনী কৌশল কিন্তু নির্বাচন পরবর্তি এ কাজ আরও গতিশীল হয়েছে। আগামীতে এ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রতিযোগীতার আয়োজন করেছেন। বিজয়ীরা বিদেশে সফরের মাধ্যমে এ বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারেন সে বিষয়টি গুরুত্ব পাবে বলে তিনি মনে করেন। এ সময় জাতীয়, স্থানীয় ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com