1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনার লবনচরায় দ্ধন্দের জেরে যুবককে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নদীর বুকেই চলছে টোলের নামে ত্রিমুখী চাঁদাবাজি! নওগাঁ -৬ আসনের এম,পির,উদ্যোগে রানী নগরে দুস্হদের মাঝে এাণ স্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসুচির উদ্ধোধন মোহনপুরে দিন দিন বাড়ছে করলা চাষ, কৃষকদের আগ্রহ বৃদ্ধি ঠাকুরগাঁওয়ের, পীরগঞ্জে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক কাশিয়ানীতে মহাসড়কে অজ্ঞাতবাসের ধাক্কায় নিহত সিংড়ায় গ্লোবাল টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের উদ্বোধন, মৌলভীবাজারেও ভার্চুয়াল অংশগ্রহণ এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার, স্যালাইন, পানি ও শিক্ষা সামগ্রী বিতরণ খুলনার লবনচরায় দ্ধন্দের জেরে যুবককে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন

খুলনার লবনচরায় দ্ধন্দের জেরে যুবককে গুলি, হাসপাতালে চিকিৎসাধীন

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

খুলনা মহানগরীর লবনচরা থানার বালুর মাঠ এলাকায় অভ্যন্তরীন বিরোধকে কেন্দ্র করে রাতুল(২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাতুল উওর হরিনটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হলে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সুত্রে জানাগেছে, পুর্বের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে তবে কারা গুলি চালিয়েছে এবং কি কারনে এ সংঘর্ষের সুত্রপাত হয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। লবনচরা থানার অফিসার ইনচার্জ ওসি সৈয়দ মোশারফ হোসেন বলেন, নিজেদের মধ্যে দ্ধন্দের কারনেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com