1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কালকিনিতে কিন্ডারগার্টেন পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে স্কাউটসের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন  বাইশাকান্দা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যুবদল নেতা দেবাশীষ চৌধুরী জাল জালিয়াতির বরপুত্র প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে কাশিয়ানীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডুডু খেলা তাজপুর বিএনপি’র মনোনয়ন ঘিরে তুমুল আলোচনার কেন্দ্রে আক্তার আহমদ শাহিন নেত্রকোনায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড তীব্র তাপদাহে পর্যটকশূন্য কুয়াকাটা, ক্যামেরা হাতে বসে ফটোশ্রমিকরা রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি কালকিনিতে কিন্ডারগার্টেন পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ঢাকার ধামরাইয়ে ১৬ নং নান্নার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিসেস শারমিন শিমুর বিরুদ্ধে সপ্তাহে মাত্র দুই দিন অফিস করার অভিযোগ উঠেছে।

কালকিনিতে কিন্ডারগার্টেন পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

reporter নাজমুল হোসেন,কালকিনি
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ

মাদারীপুরের কালকিনিতে বেসরকারি কিন্ডারগার্টেন পরিচালনা, বিদ্যালয়ের নিয়ন্ত্রণ, শিক্ষক প্রশিক্ষণ ও সরকারি বৃত্তিসহ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শিশু কানন কিন্ডারগার্টেন (কেজি) স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ইকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মিরাজ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান।

সভায় বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক, বিদ্যালয়ের নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং সরকারি বৃত্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com