1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাঠ গোলাপ নিয়ে বুলগেরিয়ায় পুরস্কৃত ফরমান আলী! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির মতবিনিময় সভায়-২১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণগঠন লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক

কাঠ গোলাপ নিয়ে বুলগেরিয়ায় পুরস্কৃত ফরমান আলী!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ ইউরোপের বুলগেরিয়াতে পুরস্কার পেলো বাংলাদেশী চলচ্চিত্র ‘কাঠ গোলাপ’। বুলগেরিয়ায় অনুষ্ঠিত ‘গোল্ডেন ফেমি ফিল্ম ফেস্টিভাল ২০২৪’ এ এই পুরস্কার অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক মো: ফরমান আলী। তিনি জানান, সারাবিশ্বের প্রায় এক হাজার চলচ্চিত্র অংশ নিয়েছিল উৎসবটিতে। সেখান থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল ১০০টি ছবি। বাংলাদেশের ‘কাঠ গোলাপ’ ছবিটিও ছিল চূড়ান্ত মনোনয়নে।

বাংলাদেশের তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত ছবিটি উৎসবের ‘সেরা প্রযোজনা’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। ১৮ জুন বুলগেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ইলিয়ানা ইউটোভার হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন ‘কাঠ গোলাপ’ এর প্রযোজক মো: ফরমান আলী। তিনি বলেন, এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশী চলচ্চিত্রের জন্য অনেক বড় পাওয়া। এমন একটা মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করলাম, যেখানে আমার সঙ্গে পৃথিবী বিখ্যাত চলচ্চিত্রকাররা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, দিনে দিনে আমাদের চলচ্চিত্র বিশ্ব বাজারে আরো সুনাম অর্জন করবে। মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবে বাংলাদেশি চলচ্চিত্র।’
‘কাঠ গেলাপ’ ছবিটি এর আগে ভারত, আমেরিকাসহ বিশ্বের নানা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে আটটি পুরস্কার জিতেছে। এই ছবিতে অভিনয় করেছেন সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েলসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com