1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিনে গ্যাটজার আজীবন সম্মাননা প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিনে গ্যাটজার আজীবন সম্মাননা প্রদান ‎ডাসারে কৃষিজমি থেকে বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি দেওয়ান মামুনকে সংবর্ধনা নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা বিরলে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ ঋণখেলাপিদের পুনঃতফসিল: পুনর্বাসন, নাকি দায়মুক্তির পথ? সাতক্ষীরায় পাটকেলঘাটা ওভারব্রিজে অনিয়ন্ত্রিত যানবাহনে তীব্র যানজট, ভোগান্তি জনগণের আশীর্বাদ চেয়ে রাণীপুকুরে আফছার আলীর চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা চৌদ্দগ্রামে গাঁজা উদ্ধারে ‘তিন হিসাব’: এজাহারে ২০ কেজি, সাক্ষীর দাবিতে ১০০, সূত্রে ১৭০ ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ

ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিনে গ্যাটজার আজীবন সম্মাননা প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ

মার্শাল আর্টের জনক, বাংলাদেশ টেলিভিশনের মার্শাল আর্টভিত্তিক অনুষ্ঠানের উপস্থাপক, পরিচালক ও প্রশিক্ষক, গ্র্যান্ডমাস্টার ও চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমের শুভ জন্মদিন উপলক্ষে রাজধানীর রেড অর্কিডে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সেলিব্রেশন। বর্ণাঢ্য এ আয়োজনে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (গ্যাটজা)-এর পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে ‘আজীবন সম্মাননা’।
জন্মদিনের এই বিশেষ আয়োজনে ওস্তাদ জাহাঙ্গীর আলমের দীর্ঘদিনের কর্মময় জীবন, মার্শাল আর্টে দেশের চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে গ্যাটজার মহাসচিব সালাম মাহমুদ ও অর্থ সম্পাদক হাফিজ রহমান ও চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল তাঁর হাতে গ্যাটজা আজীবন সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় উপস্থিত অতিথিরা ওস্তাদ জাহাঙ্গীর আলমের বর্ণাঢ্য কর্মজীবনের প্রশংসা করে বলেন, মার্শাল আর্টকে বাংলাদেশে জনপ্রিয় করে তুলতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, অনুশীলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি নতুন প্রজন্মের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও আত্মরক্ষার চেতনা ছড়িয়ে দিয়েছেন। ওস্তাদ জাহাঙ্গীর আলম বাংলাদেশের মার্শাল আর্টকে চলচ্চিত্র, টেলিভিশন, ক্রিড়াঙ্গন এবং ক্লাবের মাধ্যমে সারাদেশে প্রতিষ্ঠিত করেছেন। এর স্বীকৃতিস্বরূপ তিনি এজাহিকাফ অ্যাওয়ার্ড, ট্রাব অ্যাওয়ার্ড, সার্ক জার্নালিস্ট অ্যাওয়ার্ড, বিসিআর অ্যাওয়ার্ড, দৈনিক নবচেতনা অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার মাল্টিমিডিয়ায় তাকে নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জন্মদিনের অনুষ্ঠানে মার্শাল আর্টের লড়াকু চিত্রনায়ক রুবেল এবং নায়িকা রোমানা ইসলাম মুক্তিসহ বাংলাদেশ কারাতে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রশিক্ষক ও কারাতে প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রিয় ওস্তাদকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বর্ণাঢ্য এ আয়োজনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন ওস্তাদ জাহাঙ্গীর আলম। সহকর্মী, শিষ্য, ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় জন্মদিনের অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
উল্লেখ্য, মার্শাল আর্টের চর্চা ও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ওস্তাদ জাহাঙ্গীর আলম। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই গ্যালা সেলিব্রেশন ছিল তাঁর কর্মময় জীবনের প্রতি সম্মান ও ভালোবাসার এক অনন্য প্রকাশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com