এমন একটা আছে দেশ
বলো তার নাম ,
বেহেস্তের টিকিট করে বিক্রি
নেয়না কোন দাম !
কবর থেকে তুলে লাশ
পুড়ে করে ছাই ,
এমন একটা দেশ আছে
যার তুলনা নাই ।
মাজার পুড়ে করে লুট
মন্দির পাহাড়া দেয় ,
সেথায় থাকে যাহা কিছু
চুরি করে নেয় !
গরু ছাগল হাঁস মুরগী
যা কিছু পায় ,
নেচে নেচে তারা আবার
তৌহিদী গান গায় !
এমন একটা আছে দেশ
যার তুলনা নাই ,
পুলিশ মারলো কতশত
দুঃখ শুধু পাই ।
ছাত্র মরলো গুলি খেয়ে
আসে আবার ফিরে ,
শহীদ হলো মরে গিয়ে
রহস্য আছে ঘিরে !
কোটার জন্য যুদ্ধ করে
কোটা নিলো তারা ,
আন্দোলনের নামে দেশ আজ
ধ্বংস করছে যারা ।
আইনজীবীরা মারামারি
আদালতে করে ,
বিচারপতি চেয়ে থাকে
হবে কিযে পরে ।
যেই দেশেতে খুন ধর্ষণ
যখন তখন হয় ,
পাথর দিয়ে হত্যা করেও
নাই একটু ভয় !
রাস্তার উপর মারছে কুপিয়ে
করছে ভিডিও তার ,
চেয়ে থাকেন শত মানুষ
নাই যে প্রতিকার !
চোরের খনি আছে যেথা
যেদিকে তাকাই ,
চোর চোর মহা চোর
সবখানে পাই ।
ধর্মের দোহাই দিয়ে যেথা
ভোট কেনা যায় ,
এমন একটা আছে দেশ
ধর্মের গান গায় ।
মসজিদে আবার করছে ধর্ষণ
মাদ্রাসায় বলাৎকার ,
বিচার হয়না এই দেশেতে
কি চমৎকার !
নিজের চিন্তায় থাকেন মগ্ন
সবাই যে দেশে ,
এমন একটা আছে দেশ
পাবেন বেলা শেষে !