1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
" ইসলাম " আমরা কোন পথে চলবো ? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

” ইসলাম ” আমরা কোন পথে চলবো ?

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ৪:২৯ অপরাহ্ণ

মোঃ জামান ভূঁইয়া 

ইদানীং সারা বাংলা দেশের অনেক আলেমের ওয়াজ শুনে হতবাক হয়ে যাই । কে কি বলছেন তা চিন্তা করে শেষ করতে পারছি না । একেক জন ইসলাম নিয়ে একেক রকম কথা বলেছেন । বিভিন্ন মাসআলা মাসায়েল নিয়ে বিতর্কের শেষ নাই । নবী হযরত মুহাম্মদ মোস্তফা ( সা: ) কে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছেন এ যুগে এসে । যে নবীর জন্য আল্লাহ দুনিয়া সহ সব কিছু সৃষ্টি করলেন , আর তাঁকে নিয়ে চলছে বিভিন্ন রকমের মাসআলা মাসায়েল । কেউ বলছেন আমাদের প্রিয় নবী নূরের তৈরী , কেউ বলছেন নবী মাটির তৈরী । এখন আমরা কোনটা মানব । কেউ বলছেন নবী জীবিত , কেউ বলছেন নবী অন্য মৃত মানুষের মতই মৃত্যু বরন করছেন । আমরা কোনটা মানব । আলেম সম্প্রদায়ের মাঝে যদি এ ধরনের বিরোধ থাকে তবে আমরা যারা কোরআন হাদিস সম্পর্কে বিস্তারিত জানিনা , তাহলে কি করব আমরা । কেউ বলছেন ফরজ সালাতের পর সম্মিলিত ভাবে হাত তুলে দোয়া করার কোন প্রমান নাই , আবার কেউ বলছেন নবী হাত তুলে সাহাবিদের নিয়ে দোয়া করেছেন । আমরা এখন কোনটা করবো । সবাই প্রমান দিয়ে বলছেন । কেউ বলছেন মাজার পূজারী , কেউ বলছেন আমরা মাজার জিয়রত করি । মাজার জিয়ারত করা জায়েজ আছে । যারা মাজারে গিয়ে সেজদা করে , তারা শিরক করে । সালাতে দাড়িয়ে কেউ বুকের উপর হাত বাঁধে , কেউ নাভির নিচে হাত বাঁধে । কোনটা সঠিক তা , আলেমগন ভাল জানেন । আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: প্রায় সাড়ে চৌদ্দ শত বছর আগে যা দেখিয়ে গেছেন , আর যা বলে গেছেন আমরা তার উপর আমল করার চেষ্টা করছি । যারা নবীজীর হাদিস সঠিক না বলে ভুল বা মিথ্যা বলেন , তাতে আমরা কেমন করে বুঝব কোনটা ঠিক আর কোনটা ভুল । সাড়ে চৌদ্দ শত বছর পরে এসে ফতোয়া দিয়ে যাচ্ছেন বিভিন্ন ভাবে যার যার মত করে । আমরা এখন কোন পথে চলবো । কেউ সালাতে দাড়িয়ে পা অনেক ফাঁক করে দাড়ায় , কেউ আবার সালাতে পা অনেক কাছাকাছি করে দাড়ায় , এখন আমরা কোন পদ্ধতি সঠিক মনে করবো । আমরা চাই কোরআন হাদিস সম্পর্কে সঠিক তথ্য জানতে । নবী বলে গেছেন , তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি , তোমরা তাঁকে আঁকড়ে ধরে রাখ , তবে কখনো তোমরা গোমড়া হবে না , আর তা হলো আল্লাহর কোরআন আর আমার হাদিস ।
সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন আল্লাহ ।
নবী বলে গেছেন , ” এমন এক সময় আসবে , যখন ঈমান রাখা এমন কস্ট হবে যে , হাতের তালুতে জ্বলন্ত
আঙ্গার রাখতে যেমন কস্ট হবে তার চেয়েও বেশি কস্ট হবে ঈমান ঠিক রাখা “।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com