1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিশ্ববিদ্যালয় এর জীবন সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মানবতার অনন্য দৃস্টান্ত, অসুস্থ শরীরে ক্যানুলা নিয়ে রাত জেগে রোগীর সেবায় ভোলা ২৫০ শয্যা হাসপাতালের দুই চিকিৎসক। ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটিতে সাইবার সেলের প্রচেষ্টায় উদ্ধার ৬১ হারানো মোবাইল পালেরচর মাছের বাজার পদ্মার ইলিশ নামে প্রতারণা অভিযোগ উঠেছে সমাজসেবায় অবদানের জন্য ৫ রিয়েল হিরোকে সংবর্ধনা দিলো ‘Sujan’s Search for Social Heroes’।

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবা ও ৩৮০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৮

reporter মোঃ আশরাফ আলী
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল মুত্তালিব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— মোঃ আলিফ ইসলাম (২০), মোঃ নাহিদ ইসলাম (১৯), মোঃ রমজান (১৯), মোঃ আব্দুল মজিদ (৩০), আশিকুল ইসলাম আসিফ (২৪), মোঃ আসাদ তালুকদার (২৬), শ্রী শাওন মন্ডল (২০) ও মোঃ রহিদ (১৯)।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা এবং ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে মোঃ রমজানের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া আশিকুল ইসলাম আসিফের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও অন্যান্য ধারায় আরও একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছবি: ডিবি (উত্তর), ঢাকা জেলা পুলিশের সৌজন্যে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com