1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
১৬-১৯ জুলাই চীন সফর করবেন মার্কিন জলবায়ু দূত জন কেরি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে জেলা প্রশাসকের “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা ” বাস্তবায়নে স্কুলে স্কুলে ইউএনও, বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশের ১০ম বিশ্ববিদ্যালয় দিবস ভোলা সদর টাউন পুলিশ ফাঁড়ির অভিযানে: ০৪ (চার) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন গ্রেফতার শিবগঞ্জে ভূমি অফিসের নব-নির্মিত অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী: ড. সাইমুম পারভেজ সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির মতবিনিময় সভায়-২১ সদস্য বিশিষ্ট কমিটির পূর্ণগঠন লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৬-১৯ জুলাই চীন সফর করবেন মার্কিন জলবায়ু দূত জন কেরি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩, ২:২১ অপরাহ্ণ
মার্কিন জলবায়ু দূত জন কেরি ১৬-১৯ জুলাই চীন সফর করবেন

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের জলবায়ু দূত জন কেরি ১৬ থেকে ১৯ জুলাই চীন সফর করবেন। বিশ্বের সবচেয়ে বেশি দূষণকারী এই দুই দেশ জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা পুনরায় শুরু করার জন্য কাজ করতে তিনি এই সফরে যাচ্ছেন। বুধবার চীনের বাস্তুববিদ্যা ও পরিবেশ মন্ত্রণালয় এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওই মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্র সম্মত হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি ১৬ থেকে ১৯ জুলাই চীন সফর করবেন।’

বিবৃতিতে আরো বলা হয়, জন কেরির এই সফর চলাকালে ‘দুই পক্ষের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতার বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করা হবে।’

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের বৃহত্তম গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ এবং সেইসাথে তারা নবায়নযোগ্য বিদ্যুত উৎপাদনে বিশ্বের বৃহত্তম বিনিয়োগকারী দেশ।

তবে চীন গত বছর বলেছিল যে, তারা মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় জলবায়ু আলোচনা স্থগিত করে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের গত মাসে চীন সফরের পর কেরি এই সফরে যাচ্ছেন। বিগত প্রায় পাঁচ বছরের মধ্যে বেইজিংয়ে ব্লিঙ্কেনের এটি ছিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সফর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com