1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হুমায়রা হিমুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মরহুম মা-বাবার ঈসালে সওয়াবের নিয়্যাতে পটিয়ার ধলঘাটে খতমে বোখারী অনুষ্ঠিত

হুমায়রা হিমুর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ দিকে অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ৪টা ৫৬মিনিটে হিমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় অভিনয়শিল্পী সংঘ। অভিনেত্রীর মৃত্যুর পর মেকআপ ম্যান মিহির এবং হিমুর এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ সময় মিহিরকে এবং হিমুর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যায় অভিনেত্রীর সেই বন্ধু। পুলিশ মিহিরকে সঙ্গে নিয়ে হিমুর সেই বন্ধুকে খুঁজছে।

জানা গেছে, হিমুর শরীরে একটি দাগের চিহ্ন পাওয়া গেছে। তাই পোস্টমর্টেমের আগে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না, এটা আদৌ আত্মহত্যা নাকি হত্যা। ময়নাতদন্তের পরই জানা যাবে হিমুর মৃত্যুর আসল ঘটনা।

লক্ষ্মীপুরের মেয়ে হোমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। ‘তোরে কত ভালোবাসি’ শিরোনামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন হিমু। সাওতালদের নিয়ে গড়ে উঠেছে এর গল্প। দেওয়ান নাজমুল পরিচালিত এ চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com