1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হামাসের সাথে যুদ্ধ শেষে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

হামাসের সাথে যুদ্ধ শেষে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে ইসরায়েল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৩, ২:০৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সাথে যুদ্ধ শেষে তার দেশ অনির্দিষ্ট কালের জন্যে গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেবে।

সোমবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহু এ কথা বলেন।

তিনি বলেন, ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েল আক্রমণের পর থেকে দেশটি গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হামলায় ১০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা চার হাজারেরও বেশি। কিন্তু সাক্ষাতকারে নেতানিয়াহু নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, তিনি এক পক্ষকে সমর্থন দিতে পারেন না।

নেতানিয়াহু বলেন, জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোন যুদ্ধবিরতি নয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com