1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সেন্সর ছাড়পত্র পেল মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

সেন্সর ছাড়পত্র পেল মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৩, ২:৪০ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’ সিনেমা। সিনেমার শুটিং সম্পন্ন করেছেন বেশ আগেই। গত ৩০ অক্টোবর সোমবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নায়িকা শিরিন শিলা।

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সাইমন সাদিক লিখেছেন, আমার সবচেয়ে কম সময়ে এবং সেন্সর বোর্ডে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়া সিনেমার ছাড়পত্র এটা।

সেন্সর ছাড়পত্র পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে শিরীন শিলা বলেন, আলহামদুলিল্লাহ আজকে “শেষ বাজি” সিনেমা আনকাট সেন্সর হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন । খুব তাড়াতাড়ি এই সিনেমাটি হলে মুক্তি পাবে।

সিনেমাটির সংলাপ ও কাহিনি চিত্রনাট্য করেছেন পারভেজ সুমন। সিনেমাটির প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল।

খুব শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। সাইমন সাদিক ও শিরিন শিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, ও সাবেরী আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com