1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাবেক বোলিং কোচ ভেট্টরির সহ-অবস্থানে অলরাউন্ডার সাকিব আল হাসান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা

সাবেক বোলিং কোচ ভেট্টরির সহ-অবস্থানে অলরাউন্ডার সাকিব আল হাসান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৩, ২:৫২ অপরাহ্ণ
ওয়ানডে ক্রিক্রেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান

নিউজ ডেস্ক

বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে একা নন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির সাথে যৌথভাবে এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া।

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে মাত্র ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। ম্যাচে ১ উইকেট নিয়ে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ভেট্টরির সহ-অবস্থানে পৌঁছেন সাকিব।

ওয়ানডে ক্যারিয়ারে ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট শিকার করেছেন ভেট্টরি। অন্য দিকে ২৩৫ ম্যাচে ভেট্টরির সমান ৩০৫ উইকেটের মালিক হন সাকিব। ৩০৫ উইকেট নিতে এক সময়ের বসের চেয়ে ৬০ ম্যাচ কম খেলেছেন সাকিব।

বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে উইকেট শিকারে সবার উপরে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। ৪৪৫ ম্যাচে ৩২৩ উইকেট শিকার করেন তিনি। জয়সুরিয়াকে টপকাতে আর ১৯ উইকেট প্রয়োজন সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভেট্টোরি অবসরে যাওয়ায়, জয়সুরিয়াকে টপকে যাবার সুযোগ রয়েছে সাকিবের।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৪শ উইকেট শিকারের মালিক হন সাকিব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com