1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পালালেন সিসিএল আয়োজক মাসুদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন বাংলাদেশ ন্যাপের উপদেষ্টা আবদুর রহমান আর নেই সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকালে আরজেএফর গভীর শোক

সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে পালালেন সিসিএল আয়োজক মাসুদ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

মারামারির ঘটনায় কথিত সেলিব্রিটি ক্রিকেট লীগ অবশেষে স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে মারামারির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই টুর্নামেন্টের আয়োজক জিনেক্স এর সিইও মোহাম্মদ মাসুদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাড়ে ৭টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রেটি ক্রিকেট লীগের মারামারির ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। কিন্তু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন করার কথা থাকলেও তিনি প্রশ্নের উত্তর না দিয়ে সাংবাদিক সম্মেলন থেকে পালিয়ে যান। এ নিয়ে সাংবাদিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

এর আগে তিনি বলেন, গতকাল আমাদের ভুল হয়েছিল, আমরা কয়েকজন সাপোর্টারকে জার্সি দিয়েছিলাম। এই কারণে কিছু লোক খেলার মধ্যে খেলোয়াড়দের সঙ্গে মিশে গিয়েছিল। এজন্য অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, আমরা মিডিয়ার সিনিয়রদের সঙ্গে এই বিষয়টি নিয়ে বসেছি। গতকালের ঘটনার ফুটেজ দেখেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত। তাদের আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। আমাদের ভুলের কারণে খেলোয়াড়দের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছি। আশা করি, তারা একটা পরিবারের মধ্যে থাকেন, এটা কোনো সমস্যা না। সব ঠিক হয়ে যাবে। সবাই সবাইকে ক্ষমা করে দেবেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুই দলের খেলোয়াড়সহ আরও অনেকে। এদের মধ্যে অন্যতম ছিলেন প্রযোজক আরশাদ আদনান।

এদিকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অখ্যাত লোকদের নিয়ে চলমান সেলিব্রিটি ক্রিকেট লীগে খেলতে নেমে দুই দলের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিম। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।

তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা।

জানা গেছে, লাইট-ক্যামেরা আর অ্যাকশনের গণ্ডির বাইরে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু’সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com