1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শুক্রবার ঢাকাশহরে কালো পতাকা মিছিল করবে বিএনপি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

শুক্রবার ঢাকাশহরে কালো পতাকা মিছিল করবে বিএনপি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৩, ২:২২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে আবারো ২ দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। নতুন কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার ঢাকায় ও শনিবার জেলায় জেলায় কালো পতাকা মিছিল করতে সিদ্ধান্ত জানিয়েছে দলটি। এক ও অভিন্ন দাবিতে একই কর্মসূচি পালন করবে সরকারবিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নেতারা।

গত সোমবার রাতে বিএনপি’র নীতিনির্ধারণী ফোরামে কালো পতাকা কর্মসূচি চূড়ান্ত করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। স্থায়ী কমিটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সরকারের পতনের দাবিতে আগস্টের আন্দোলনকে প্রস্তুতি হিসেবে দেখছেন তারা। আগামী মাসের প্রথম দিকে ঢাকায় অবস্থান ও ঘেরাওয়ের মতো কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বিএনপি’র শীর্ষ নেতাদের মধ্যে। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও ফরমায়েশি রায়ের প্রতিবাদে পৃথক কর্মসূচিরও ইঙ্গিত করেছেন তারা।

অন্যদিকে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ সমমনা দলগুলো। সূত্র জানায়, আগামী মাসেই চূড়ান্ত আন্দোলনে যাচ্ছে সরকারবিরোধী সবগুলো দল। মাসের শুরু থেকেই লাগাতার কর্মসূচি দিয়ে রাজপথে থাকতে চান নেতারা। সারাদেশের নেতা-কর্মীদেরকে প্রস্তুত থাকতে দেওয়া হচ্ছে নির্দেশনা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com