1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শাকিব খানকে নিয়ে আবার সিনেমা নির্মানের ঘোষণা দিলেন ডিপজল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মানোন্নয়ন সেমিনার মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী শাহেদা আক্তারকে শারীরিক নির্যাতন ও বাদীর সন্তানকে হত্যার হুমকি  সদরপুরে হাতি নিয়ে রাস্তায় চাঁদা তুলার সময় ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত সড়ক দুর্ঘটনা কমাতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বি.আর.টি.এ মোটরযান পরিদর্শক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক স্মৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র: শফিউল বারী বাবু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন ফাহিম ভুল চিকিৎসার দায় কার? স্বাস্থ্যসেবায় জবাবদিহি, রোগীর অধিকার এবং সময়ের দাবি ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৯০ হাজার টাকা

শাকিব খানকে নিয়ে আবার সিনেমা নির্মানের ঘোষণা দিলেন ডিপজল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুন, ২০২৩, ১:৪০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়েই জনপ্রিয়তা অর্জন করে শাকিব-অপু জুটি। এরপরে ডিপজল প্রযোজিত ২০টির বেশি ছবিতে অভিনয় করেন শাকিব। কিন্তু মাঝখানে দীর্ঘদিন ধরে এক সিনেমায় দেখা যায়নি শাকিব-ডিপজল জুটিকে। দীর্ঘ বিরতির ভেঙে আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন ডিপজল।

সম্প্রতি অভিনেতা ডিপজল বলেন, শাকিবকে নিয়ে অনেক আগের দুইটা গল্প ছিল। যখন শাকিব আমার কাছে ছিল। শাকিব এখনও আমার কাছের। দেখলে এখনও ওর বাপের থেকে কম অংশে মাপে না। আমিও দোয়া করি শাকিব যেন ভালোভাবে কাজ করে। কাজের দিকে মনোযোগ দেয়। শাকিবকে আগামীতে দুইটা সিনেমায় নেয়ার পরিকল্পনা আছে। যদি ওর শিডিউল থাকে।

এর আগে ডিপজল বলেছিলেন, শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার।

উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল। বর্তমান কমিটির ওপর ক্ষোভ থেকেই তার এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com