1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লেডি সিংহামের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২৬ বছর বয়সী নির্মাণ শ্রমিকের মৃত্যু আসিফ ইকবাল ইরন এবং ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ এর বিরুদ্ধে জিডি করলেন শিক্ষিকা বিউটি রাণী পাল.. চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের কোটি টাকার তহবিল আত্মসাতের অভিযোগ মীরসরাই থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার ‎নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক ফুলগাজীর আনন্দপুরে ছাত্রজনতার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক দক্ষিণঅঞ্চলে মানুষের প্রাণের দাবি। ভাঙ্গায় ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ১২টি গাঁজা গাছ উদ্ধার, চাষাবাদের অভিযোগে গ্রেপ্তার ১

লেডি সিংহামের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৩, ৪:৩১ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

বলিউডের তুমুল দর্শকপ্রিয় সিনেমা ‘সিংহাম’-এর তৃতীয় কিস্তিতে লেডি সিংহামের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাডুকোন। আর সেই খবরের প্রায় ১১ মাস পরে প্রকাশ্যে এলো দীপিকার ‘লেডি সিংহাম’ লুক।

দীপিকাকে দেখা গেলো দাপুটে মহিলা পুলিশ অফিসার ‘লেডি সিংহাম’ অবতারে। আর নায়িকার সেই রণংদেহি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ‘সিংহাম এগেইন’ পরিচালক রোহিত শেট্টি।

রোববার নিজের সোশ্যাল মিডিয়ায় এই লুকের দুটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পরিচালক রোহিত শেট্টিও তার ইনস্টাগ্রামে দীপিকার এই দুই ছবি পোস্ট করেছেন। নায়িকার সেই রণংদেহি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নিজেই।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই শোনা গিয়েছিল এবারের ‘সিংহাম’ সিক্যুয়েলে অজয় দেবগন, রণবীর সিংয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনও থাকছেন। নতুন পোস্টারে দীপিকাকে দেখা গেল পুলিশের পোশাকের গায়ে বন্দুক হাতে শত্রুদমন করতে। চোখেমুখে হিংস্রতার ছাপ!

সোশাল মিডিয়ায় দীপিকার ‘লেডি সিংহাম’ লুক প্রকাশ্যে এনে রোহিত লিখলেন, “নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিশ ব্রহ্মাণ্ডের শক্তি। আমার ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোন।

উল্লেখ্য দেবীপক্ষ, নবরাত্রির কথা মাথায় রেখেই ‘সিংহাম এগেইন’-এ দীপিকার লুক প্রকাশ্যে আনলেন রোহিত শেট্টি। এক ছবিতে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে পাওয়া যে দর্শকরদের জন্য দারুণ একটা চমক, তা বলাই বাহুল্য। আর এক ছাদের নিচে এতগুলো তারকামুখকে আনার নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি। ‘সিংহাম এগেইন’ ছবির জন্যই এই মহাজোট। উচ্ছ্বসিত অনুরাগীরাও।

প্রসঙ্গত, বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির হাত ধরেই। ‘সিংহাম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহাম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার ‘সিংহাম এগেইন’-এর পালা। আর সেই ছবিতে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে বলেও খবর।

আগামী বছর ২০২৪ সালে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা ‘সিংহাম এগেইন’।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com