1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাসিকের সাবেক কাউন্সিলর পল্টু গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

রাসিকের সাবেক কাউন্সিলর পল্টু গ্রেপ্তার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ৪:৪৪ পূর্বাহ্ণ

নাঈম হোসেন,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে জালয়াতির অভিযোগে সাবেক কাউন্সিলর পল্টু গ্রেপ্তার হয়েছেন । বৃহস্পতিবার রাজশাহীর সিআইডি পুলিশ পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিআইডি নিশ্চিত করে জানায়, রাজশাহী বোয়ালিয়া থানার মামলা নং ৯৪ তারিখ ৩০/০১/২০১৯ ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৩২৩/৫০৬/১১৪ দঃ বিঃ সংক্রান্তে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ তরিকুল আলম @ পল্টু (৫২) পিতা মৃত আশরাফুল আলম, সাং তালাইমারি, থানা বোয়ালিয়া আরএমপি রাজশাহীকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আসামী পল্টু ১৯৯৭ সালে কাউন্সিলর থাকাকালে রামচন্দ্রপুর মৌজার জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য জনৈক সোহরাবসহ তার ভাইয়েরা তার নিকট গেলে দ্বিতীয় পক্ষ জনৈক আজিজুল আলম ও তার মুহুরী আব্দুল গণির সাথে যোগসাজসে সালিশ নামার পরিবর্তে একটি না দাবি পত্র তৈরি করে ৩ ভাইয়ের টিপসহি নেন এবং অন্য দুই ভাই এবং এক বোন অনুপস্থিত থাকলেও তাদের টিপসহি জালিয়াতি করে নাদাবি পত্র তৈরি করে।

কাউন্সিলর পল্টু নাদাবি পত্রটি সঠিক মর্মে প্রত্যয়ন করে বিরোধীও সম্পত্তি খারিজ করার জন্য সুপারিশ করে তাতে স্বাক্ষর করেন। উক্ত সম্পত্তি জনৈক লিটন ক্রয় করে দখল বুঝতে নিতে গেলে আজিজুল আলমের ছেলে ও মেয়েরা তাকে মারধর করে। ওই সময় কাউন্সিলর উপস্থিত ছিল। উক্ত কাউন্সিলর এর সুপারিশের ভিত্তিতে আজিজুল আলিমের ছেলেরা বিরোধীও সম্পত্তি খারিজ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com