1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ

হোসাইন আহমদ,কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছমির মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) রাতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

থানা সুত্রে জানা যায়, ২০১১ সালের কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে রাগ করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে বাবা ছমির মিয়া।

সে সময় শিশুর মা রবি বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শিশু হত্যার এই ঘটনায় বিজ্ঞ আদালত খুনি বাবা ছমির মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামি ছমির মিয়া কমলগঞ্জ থানাধীন ০১ নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com