1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারে সাংবাদিকের নি:শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু. বিশ্বকাপের আদলে বোয়ালমারীর ৪৮ দলীয় মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন বার্তা স্পোর্টিং ক্লাব ৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

মৌলভীবাজারে সাংবাদিকের নি:শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: স্কয়ার গ্রুপের লীজকৃত মৌলভীবাজারের বড়লেখা শাহবাজ পুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায়

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্বে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে থাকায় মশাহিদ আহমদ এর নি: শ্বর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ১৬ মার্চ শনিবার বেলা ২টায় মৌলভীবাজার চৌমোহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারে   কর্মরত সাংবাদিকরা।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিতার আহমদের সভাপতিত্বে সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি স্বপন দেব, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন মৌলভীবাজার শাখার সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক একে অলক,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলাম, ভুমি অধিকার পরিষদ বোবারথল এর সভাপতি নিয়াজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বিজয় সাহা, মনজু বিজয় চৌধুরী, বিকাশ দাশ, আব্দুল মুকিত ইমরাজ, রিপন আহমদ, এমদাদুল হক সুমন, জাহেদুল হক পাপ্পু, খালেদ আহমদ সামির,কিবরিয়া আহমদ, সমরুজ খান, লুৎফুর রহমান, পারভেজ মিয়া, মুকিত মিয়া, কারা নির্যাতিত সাংবাদিক মশাহিদ আহমদ এর ভাই মাওলানা আফরোজ আহমদ, জাহিদ আহমদ এবং মেয়ে মাফরুজা সুলতানা প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, ‘অবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদকে মুক্তি এবং তার নামে করা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।
বক্তারা আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতে হবে। তা না হলে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে যাবে। অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে লেখার সুযোগ থাকবে না।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com