1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভারতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জন নিহত এবং আহত আটজন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন প্রধানমন্ত্রী’র বরিশাল সফর,গোপালগঞ্জে সাধারণ মানুষের ভালোবাসায় শিক্ত প্রধানমন্ত্রীকে বৃষ্টিতে ডুবল কুমিল্লা, নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে শিক্ষার্থীরা হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযান: ছাত্রদল নেতাসহ ৩ জনের কারাদণ্ড বৃক্ষরোপণ করেই দায়িত্ব শেষ নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: গৌরনদীতে প্রধানমন্ত্রী পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু দীর্ঘদিনের ভোগান্তি তুলে ধরলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ (ভিপি) উখিয়ায় বন্যায় বসতবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে নুরুল ইসলামের ১৮ সদস্যের পরিবার

ভারতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জন নিহত এবং আহত আটজন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ
ভারতে শনিবার রাতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে

ডেস্ক নিউজ

ভারতের পশ্চিমাঞ্চলে একটি এক্সপ্রেসওয়েতে শনিবার রাতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাবুরাও মহামুনি সাংবাদিকদের বলেছেন, বাসটি পুনে শহরে যাওয়ার সময় মধ্যরাতের পর একটি খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায় এবং এর ডিজেল ট্যাঙ্কে আগুন ধরে যায়।

তিনি বলেন, ‘বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এদের পঁচিশ জন মারা গেছে এবং আটজন আহত হয়েছে।’

ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে মহারাষ্ট্র রাজ্যের দুর্ঘটনাস্থলের কাছে একটি হাসপাতালে বাস চালকসহ আহতদের ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সুপার সুনীল কাদাসানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই মুহুর্তে অগ্রাধিকার হচ্ছে মৃতদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা।’

ছবিতে দেখা গেছে বাসটি আগুনে পুড়ে গেছে এবং পরে গাড়ির পুড়ে যাওয়া অবশিষ্টাংশ হাইওয়েতে উল্টে গেছে। এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেছেন, ‘বুলধানায় বিধ্বংসী বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত।’

টুইটে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, তিনি দুর্ঘটনার জন্য ‘গভীর শোক’ অনুভব করেছেন এবং নিহতদের পরিবারকে ৫০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com