1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বর্ণবাদের প্রতিবাদে কালো জার্সিতে ব্রাজিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মরহুম মা-বাবার ঈসালে সওয়াবের নিয়্যাতে পটিয়ার ধলঘাটে খতমে বোখারী অনুষ্ঠিত

বর্ণবাদের প্রতিবাদে কালো জার্সিতে ব্রাজিল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৩, ৯:২৮ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ

ফুটবলে বর্ণবাদের কালো থাবার প্রতিবাদে কাল প্রথমবারের মত কালো জার্সিতে দেখা গেছে ব্রাজিলকে। গিনির বিপক্ষে স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল কার্যত ব্রাজিলের বর্ণবাদ বিরোধী প্রচারণারই একটি অংশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৪-১ গোলে। ম্যাচটিতে গোল করেছেন সম্প্রতি সবচেয়ে বেশীবার বর্ণবাদের শিকার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

মাদ্রিদের ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড এবারের মৌসুমে বেশ কয়েকবার মাঠের ভিতর বর্ণবাদের শিকার হয়েছেন। সমর্থকদের দ্বারা তিনি যেভাবে অপমানিত হয়েছেন তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। আর তারই প্রতিবাদ হিসেবে সেলেসাওরা তাদের চিরচেনা হলুদ-সবুজ জার্সির পরিবর্তে পুরো কালো রঙের জার্সি পড়ে খেলতে নামে, ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বসেও প্রতিবাদও করেছে। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের নিয়মিত হলুদ জার্সি পড়েই মাঠে নামে ব্রাজিল।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই প্রতিবাদের পূর্ণ সমর্থন দিয়েছে। ম্যাচ শুরুর আগে ব্রাজিলের বর্ণবাদ বিরোধী প্রচারণা অংশ হিসেবে মূল স্লোগান ছিল, ‘বর্ণবাদ নিয়ে কোন খেলা নয়।’

১০ নম্বর জার্সি পড়ে খেলতে নামা ভিনিসিয়াস ৮৮ মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে শেষ গোলটি করেছেন। তার আগেই অবশ্য ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।
নিউক্যাসল ফরোয়ার্ড জোয়েলিনটন ২৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন। দুই মিনিট পর রডরিগোর গোলে ব্যবধান দ্বিগুন হয়। স্টুটগার্ট স্ট্রাইকার সেরহু গুইরাসি ৩৫ মিনিটে পোস্টের খুব কাছে থেকে গিনির হয়ে এক গোল পরিশোধ করেন। বিরতির পরপর লুকাস পাকুয়েটার এ্যাসিস্টে এডার মিলিটাও দলের ব্যবধান ৩-১’এ নিয়ে যান। ৫৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো গিনির ফ্র্যাঙ্কোয়িস কামানোকে ফাউল করে হলুদ কার্ড দেখার পর মাঠে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এই ঘটনা পুরো স্টেডিয়ামের উৎসবমূখর পরিবেশকে কিছুটা হলেও বিঘ্নিত করেছে। ম্যাচের শেষভাগে বদলী খেলোয়াড় ম্যালকমের আদার করা পেনাল্টি থেকে ভিনিসিয়াস জোড়ালো শটে গোলরক্ষক ইব্রাহিম কোনেকে পরাস্ত করেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর এটি ব্রাজিলের প্রথম জয়। এর আগে মার্চে খেলা প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ব্রাজিল।
এর আগে সপ্তাহের শুরুতে স্প্যানিশ ও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আগামী বছর মার্চে সান্তিয়াগো বার্নাব্যুতে একটি ম্যাচ আয়োজনের যৌথ ঘোষনা দিয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com