1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বগুড়া জেলা যুবদল সভাপতির পিতার ইন্তেকাল মরণব্যাধি ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় সাংবাদিকের ওপর হামলা বিএনপির সভাপতিসহ ৬ জনের নামে মামলা কক্সবাজারে বড় ঢেউয়ে ফিশিং ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের পরিবারের ৩ সদস্য উদ্ধার; নিখোঁজ শিশু কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ বরিশালে বাস-মাহিন্দ্রা মুখোমুখি, বন্ধ সব রুটের বাস চলাচল মুক্তিপন না পেয়ে হত্যার অভিযোগ পরিবারের নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপা,মূল হোতা গ্রেফতার তাঁর দিয়ে বাঁধা নদী রক্ষা বাঁধ-ঝুঁকিতে নাটোরবাসী লক্ষ্মীপুরে সাংসদের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করলো ছাত্র অধিকার পরিষদ পটিয়াবাসীকে ঈদে মিলাদুন্নবী (সা.) শুভেচ্ছা জানালেন আলাউদ্দিন সারিয়াকান্দিতে সোলারতাইড় রাজমিস্ত্রি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের

বগুড়া জেলা যুবদল সভাপতির পিতার ইন্তেকাল মরণব্যাধি ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা নুরুল হুদা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে বগুড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজা সোমবার বাদ আসর বগুড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ধুনট উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন—ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী জন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
এছাড়াও শোক প্রকাশ করেছেন ধুনট পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ আবু তালহা শামীম খান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আল আমিন মণ্ডল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী।

মরহুম নুরুল হুদার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com