1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মরহুম মা-বাবার ঈসালে সওয়াবের নিয়্যাতে পটিয়ার ধলঘাটে খতমে বোখারী অনুষ্ঠিত

ফিফা বিশ্বকাপে ঝড় তুলেছেন ময়মনসিংহের কণ্ঠশিল্পী রোজিনা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ

ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গানের জগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কণ্ঠশিল্পী রোজিনা আক্তার। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে একাধিক গান প্রকাশ করে তিনি ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছেন।

গত ১০ জুন তার গাওয়া “প্রিয় আর্জেন্টিনা” শিরোনামের গানটি সুরের আলো বিডি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। প্রকাশের পর থেকেই গানটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং ফুটবলপ্রেমীদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে।

এর ধারাবাহিকতায় একই ইউটিউব চ্যানেল থেকে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান “বিশ্বকাপের তুফান ঝড়ে”। গানটির কথা লিখেছেন ডক্টর মহসিন আলী, সুর করেছেন এস আই শফিক এবং সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। এছাড়া খুব শিগগিরই আরও একটি নতুন গান “মেসি নেইমারে জাদু ছড়ায়” প্রকাশের অপেক্ষায় রয়েছে। একই লেখক ও সুরকারের যৌথ প্রয়াসে নির্মিত এই গানটি নিয়েও ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

গানের বিষয়ে কণ্ঠশিল্পী রোজিনা আক্তার বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একাধিক গানে কণ্ঠ দিতে পেরে তিনি আনন্দিত। গানগুলোর কথা ও সুর তার কাছে ভালো লেগেছে এবং তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও মনোযোগ দিয়ে কণ্ঠ দিয়েছেন বলে জানান।

তিনি আরও আশা প্রকাশ করেন, শ্রোতা ও ফুটবলপ্রেমীরা গানগুলো গ্রহণ করবেন এবং বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলবেন। সাংগীতিক মহল মনে করছেন, বিষয়ভিত্তিক গান ও ধারাবাহিক প্রকাশের মাধ্যমে রোজিনা আক্তার ইতোমধ্যে নিজস্ব একটি স্বতন্ত্র শ্রোতাগোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছেন, যা তাকে ফিফা বিশ্বকাপ কেন্দ্রিক আলোচনায় আরও এগিয়ে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com