1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‘প্রিয়তমা’ কে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব খান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

‘প্রিয়তমা’ কে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন শাকিব খান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩, ১:৫২ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশব্যাপী সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃতে ঈদের দিন থেকে ধুম পড়েছে। এর মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। আগামী ৭ জুলাই দেশটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’।

সূত্রে জানা গেছে, দুইদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। থাকবেন বেশ কয়েক দিন। তারপর দেশে এসে নতুন সিনেমায় কাজ শুরু করবেন তিনি। সেই সিনেমায় নায়িকা থাকবেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ।

শাকিব খান গণমাধ্যমকে বলেন, আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না।

এদিকে দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। সিনেমাটি দেখে সামাজিকযোগাযোগ মাধ্যমেও ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। অনেকেই বলছেন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সবকিছুই ‘প্রিয়তমা’ মুগ্ধ করছে। অ্যাকশন রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রনের তৈরি হয়েছে ‘প্রিয়তমা’।

আরশাদ আদনানের প্রযোজনায় নিমার্তা হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com