1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করলো হাইকোর্ট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মামলা প্রত্যাহারের জন্য মামলার বাদী শাহেদা আক্তারকে শারীরিক নির্যাতন ও বাদীর সন্তানকে হত্যার হুমকি  সদরপুরে হাতি নিয়ে রাস্তায় চাঁদা তুলার সময় ধাক্কা লেগে অটো রিকশা উল্টে শিশু নিহত সড়ক দুর্ঘটনা কমাতে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বি.আর.টি.এ মোটরযান পরিদর্শক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাথে শুভেচ্ছা বিনিময় সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে ট্যাংকির ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার,সন্দেহভাজন ৪ জন আটক স্মৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র: শফিউল বারী বাবু টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন ফাহিম ভুল চিকিৎসার দায় কার? স্বাস্থ্যসেবায় জবাবদিহি, রোগীর অধিকার এবং সময়ের দাবি ঈশ্বরদীতে ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই: মূল হোতা গ্রেপ্তার, উদ্ধার ৯০ হাজার টাকা শিশুদের সুরক্ষা ও বিকাশ নিশ্চিতে সবাইকে একসাথে কাজ করতে হবে: বিরলে এমপি পিনাক চৌধুরী

পবিত্র রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করলো হাইকোর্ট

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ মার্চ, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন আজ এই আদেশ দেন।

আদালতের রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম।

এডভোকেট এ কে এম ফয়েজ জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন এবং হাইস্কুল ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্ত দুইমাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করেছে উচ্চা আদালত।

গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে, আগামীকাল ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com