নিজস্ব প্রতিবেদক
বিএনপির তিন নেতাকে পদন্নোতি দিয়েছে দলটির নীতিনির্ধারকেরা।
শুক্রবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
যাদেরকে পদন্নোতি দেওয়া হয়েছে তারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ- স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।