1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রি,চরম বিপাকে সাধারণ মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সন্তোষজনক সেবা প্রদান খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলা, গুলি করে চাপাতি দিয়ে কুপিয়ে পালালো ৬ দুর্বৃত্ত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন ঘোড়াঘাটে সাব-রেজিস্ট্রার অফিস অভিভাবক বিহীন পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সংবাদ সম্মেলন দুর্নীতি ও অপরাধ দমনে আরও কার্যকর পদক্ষেপের দাবি প্রকল্পে ব্যয় কমিয়ে দৃষ্টান্ত স্থাপন: নেত্রকোনা পৌরসভায় নির্মিত নতুন রাস্তা, সরকারি কোষাগারে জমা ৫৯ লাখ বন্যাদুর্গত চট্টগ্রাম ও কক্সবাজারে ছারছীনা দরবার শরীফের মানবিক সহায়তা চৌদ্দগ্রামে জেএমআই সিরিঞ্জ কারখানায় শ্রমিক আন্দোলন, ৭ দফা দাবিতে বিক্ষোভ ‘ফ্রিডম অব প্রেস’ নয়, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ‘মিস অ্যান্ড ডিসইনফরমেশন’: তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চড়া দামে পেট্রোল ও ডিজেল বিক্রি,চরম বিপাকে সাধারণ মানুষ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ

সরকারি নিয়মনীতি ও নির্ধারিত দামের তোয়াক্কা না করে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী ও এর আশেপাশের খুচরা বাজারগুলোতে চড়া মূল্যে বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল। পাম্পগুলোর কৃত্রিম সংকট এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বোতলজাত ও খোলা জ্বালানি তেল কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ গুণতে হচ্ছে সাধারণ ক্রেতা, চালক ও কৃষকদের। এতে রুহিয়ার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও কৃষিকাজে চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
​খোলা বাজারে ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা

​সরেজমিনে দেখা যায়, রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারে মেসার্স সারা ট্রেডার্স এর মালিক শাহীন আলম সরকার এর ডিপোতে সরকার নির্ধারিত জ্বালানি তেলের দামের চেয়ে লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে খুচরা বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করছেন। সাধারণ গ্রাহকরা প্রতিবাদ করতে গেলে তেলের সরবরাহ নেই কিংবা ‘বেশি দামে কেনা’র অযুহাত দেখাচ্ছেন তারা।


​রুহিয়া এলাকা মূলত কৃষিপ্রধান। বর্তমানে আমণ মওসুম এবং ট্রাক্টর-পাওয়ার টিলার দিয়ে জমি প্রস্তুতের কাজে ডিজেলের চাহিদা প্রচুর। অতিরিক্ত দামে ডিজেল কিনতে বাধ্য হওয়ায় কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। স্থানীয় কৃষক আব্দুল খালেক জানান, “জমিতে পানি দেওয়া আর চাষ দেওয়ার জন্য তেল কিনতে গিয়ে পকেটের অবস্থা খারাপ। দোকানে গেলে বলে তেল নেই, আর বেশি টাকা দিলে ঠিকই বোতল বের করে দেয়।”

​অন্যদিকে, ট্রাক্টর, পাওয়ার ট্রিলার, নসিমন, করিমন, মোটরসাইকেল ও সিএনজি চালকরা পেট্রোল, ডিজেল ও অকটেন কিনতে গিয়ে বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তারা বাড়তি ভাড়া আদায় করছেন, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ যাত্রী ও পথচারীদের ওপর।

​মনিটরিংয়ের অভাবকে দায়ী করছেন স্থানীয়রা
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজার তদারকি বা প্রশাসনের সঠিক মনিটরিং না থাকার কারণেই অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন। পেট্রোল পাম্প থেকে ড্রাম বা বোতলে তেল বিক্রি বন্ধের নির্দেশনা থাকলেও তা অমান্য করে খুচরা বিক্রেতাদের কাছে বিপুল পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

​এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকরা জরুরি ভিত্তিতে রুহিয়া উপজেলার সকল বাজারসহ পার্শ্ববর্তী খুচরা তেলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার দাবি জানিয়েছেন। তেলের সিন্ডিকেট ভেঙে দিয়ে নির্ধারিত মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত না করলে এ অঞ্চলের সাধারণ মানুষ এবং কৃষকদের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com