1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দুই সেলফিতেই রাজনীতির সব ‘ফয়সালা’ হয়ে গেছে: ওবায়দুল কাদের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
২০০১ সালের জুনে রাজনৈতিক অপহরণের শিকার: মো. মঞ্জুর হোসেন ঈসার স্মৃতিচারণ, এক মাস সাত দিনের কারাবাস এবং দীর্ঘ মানবাধিকার সংগ্রামের ইতিহাস শতবর্ষের পথচলায় কালিদাস হাটের ঐতিহ্যবাহী বটবৃক্ষ উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত করার নির্দেশনা জেলা প্রশাসকের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা জাহিদুল মাষ্টারের দলীয় পদ থেকে পদত্যাগ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদযাত্রা টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়ায় ১ হাজার লিটার চোলাইমদ উদ্ধার, স্বামী-স্ত্রীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত আশুলিয়ায় মাদক ও সন্ত্রাসবিরোধী র‍্যালি, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

দুই সেলফিতেই রাজনীতির সব ‘ফয়সালা’ হয়ে গেছে: ওবায়দুল কাদের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ

সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির সব ‘ফয়সালা’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুই সেলফিতে বিএনপির রাতের ঘুম শেষ।

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে গকতাল শনিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ভিসা নীতি ও নিষেধাজ্ঞার পরোয়া করে না। ভিসা নীতি, নিষেধাজ্ঞা এলে ক্ষতিটা তাদের হবে, যারা নির্বাচনকে বাঞ্চাল ও প্রশ্নবিদ্ধ করতে চায়। ভিসা নীতি বাস্তবায়নের বাস্তবতাটা কী সেটা দেখার বিষয়। আওয়ামী লীগ চাচ্ছে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার এ বিষয়ে জনগণের কাছে অঙ্গীকার করেছেন।

সেতুমন্ত্রী বলেন, ভোট দেবে দেশের জনগণ। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। বিদেশিদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি তাদের ব্যাপার। এখানে পর্যবেক্ষক পাঠানোর নিযম আছে। ভিয়েনা কনভেনশন আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রকে সুরক্ষিত করতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতে রাজনীতির ‘ফয়সালা’ হয়ে গেছে। দুই সেলফিতে বিএনপির রাতের ঘুম শেষ।

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন হতে দেবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির ইচ্ছাতেই কি নির্বাচন হবে? বিএনপি নির্বাচন চায় না। তারা যদি নির্বাচন বয়কট করতে চায়, করবে। কিন্তু আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনে আসা তাদের অধিকার। তবে নির্বাচনে না এসে নির্বাচন বিরোধী কোনো ষড়যন্ত্র করলে জনগণ তা প্রতিরোধ করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com