1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিমলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সখীপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা হওয়ার স্বীকৃতি স্বরপ প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব শহীদদের আত্মত্যাগ স্মরণে বাঘায় জুলাই শহীদ দিবস পালন বোয়ালখালীতে লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক; ৮ জনের অবস্থা আশঙ্কাজনক দীঘিনালার মেরুং ইউনিয়নে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, সেবা পেলেন ৪৬৭ জন আলীকদমের দুর্গম এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে ‘আনছার আহাম্মদ সমাজ কল্যাণ ফাউন্ডেশন’ গাজীপুরে শতবর্ষের ঐতিহ্যবাহী শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা শুরু খুলনায় জুলাই শহিদ দিবস পালিত দিনাজপুরের ‎বিরামপুরে জুলাই শহীদ দিবস পালন আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ও সচিব

ডিমলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন,ডিমলা (নীলফামারী) 
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলা উপজেলায় ২০২৫-২০২৬ ,অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারার এন্ড রুরাল ট্রান্সফরর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েশ্সন ইন বাংলাদেশ

প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাদিকুজ্জামান।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য রইসুল আলম চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, ইসলামী ছাত্রশিবির ডিমলা উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টি নিরাপত্তা, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, পার্টনার প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com