1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিএনসিসি'র প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স গঠন ডেঙ্গু মোকাবিলায় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভরা মৌসুমেও মেঘনায় ইলিশের আকাল, সংকটে তজুমদ্দিনের হাজারো জেলের জীবিকা পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে হুইপ বকুলের রান্না করা খাবার বিতরণ বিআইডব্লিউটিসি অফিসার্স এসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট মানসুরা আহমেদ এবং জেনারেল সেক্রেটারি রুবেলুজ্জামান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রামগড় উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ পাবনা জেলা পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে তিস্তা মহাপরিকল্পনা, সীমান্ত হত্যা বন্ধ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি ‎প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের অংশগ্রহণে জমে উঠল এনপিআইইউবির প্রজেক্ট ফেয়ার প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা

ডিএনসিসি’র প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স গঠন ডেঙ্গু মোকাবিলায়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৩, ২:২৪ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ

ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহবায়ক করে প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম গ্রহণের জন্য ৭ সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডিএনসিসি’র সচিব মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্স কমিটির দায়িত্ব হবে মশার সম্ভাব্য প্রজনন স্থলের তালিকা প্রস্তুতকরণ, যেমন-নির্মাণধীন ভবন, সুউচ্চ ভবন, টিনসেড বাড়ি, সরকারি অফিস, বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, শপিংমল, মার্কেট, হোস্টেল, ছাদ বাগান, পরিত্যক্ত বাড়ি, জলাশয়, ড্রেন, খোলাবাজার ইত্যাদি। লার্ভা সনাক্তকরণ ও ধ্বংস করা এবং তালিকা প্রস্তুতকরণ। ডেঙ্গু রোগীর তালিকা প্রস্তুতকরণ এবং ডাটা এন্ট্রি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com