1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাঁচা মরিচ এবং চিনির মূল্য ও মজুদ তদারকির লক্ষ্যে বাজার অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কাঁচা মরিচ এবং চিনির মূল্য ও মজুদ তদারকির লক্ষ্যে বাজার অভিযান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ জুলাই, ২০২৩, ১২:৪২ অপরাহ্ণ
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বাজার অভিযান

নিউজ ডেস্ক

কাঁচা মরিচ এবং চিনির মূল্য ও মজুদ তদারকির লক্ষ্যে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বাজার অভিযান পরিচালনা করেছে।

অভিযান চলাকালে ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার,পলাশি, হাতিরপুল কাঁচা বাজার ও নিউ মার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়।

এসময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানান, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোন ঘাটতি নেই এবং মূল্য ধীরে ধীরে আরও কমে আসবে।

ঢাকা মহানগর এলাকায় ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পর্যালোচনা করে দেখা গেছে কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।

গতকাল সারাদেশে ৪৪টি বাজার অভিযানে ১১৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com