1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কক্সবাজারে জ্যামিতিক হারে বাংলাদেশী ভোটার তালিকা নিবন্ধিত হচ্ছে রোহিঙ্গা।। বাড়ছে ক্রাইম,প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ সচেতন মহলের। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

কক্সবাজারে জ্যামিতিক হারে বাংলাদেশী ভোটার তালিকা নিবন্ধিত হচ্ছে রোহিঙ্গা।। বাড়ছে ক্রাইম,প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ সচেতন মহলের।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৪, ২:১১ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির,কক্সবাজার: কক্সবাজারে রোহিঙ্গারা বাংলাদেশী ভোটার ও স্মার্ট কার্ড অর্জন করার হিড়িক পড়েছে। পাশাপাশি এসব রোহিঙ্গাদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অপরাধের স্বর্গরাজ্য। এহেন জঘন্যতম কর্মকান্ড বন্ধ, রোহিঙ্গাদের বাংলাদেশী ভোটার তালিকা থেকে অব্যাহতি ও রোহিঙ্গাদের নামে ইস্যুকৃত স্মার্ট কার্ড বাতিল করণ সহ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করণের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার,নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা,মাননীয় সচিব নির্বাচন কমিশন ঢাকা ও মহা পরিচালক জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু-বিভাগ ঢাকা বরাবরে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন কক্সবাজারের স্হানীয় সচেতন নাগরিক সমাজ।যার অনুলিপি কক্সবাজার জেলা প্রশাসক,ডিজিএফআই এর কক্সবাজার অধিনায়ক,কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও এন,এস,আই কক্সবাজার অধিনায়ক বরাবর প্রেরণ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,গত ৩০/০৩/২০২৪ ইংরেজি তারিখ মহাপরিচালক, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু-বিভাগ , সচিব নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার দপ্তরে অভিযোগ গুলো গ্রহণ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে আরো জানা যায় কক্সবাজার জেলার রামু উপজেলার ২নং গর্জনিয়া ইউনিয়নের ঘোষনার পাড়া এলাকায় নানান চল ছাতুরীর মাধ্যমে বাংলাদেশী ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও স্মার্ট কার্ড অর্জন করেছেন একই পরিবারের ৫ রোহিঙ্গা নাগরিক।

তারা হলেন, নুরুল হোসেন পিতা ছৈয়দ আকবর মাতা দিলনবাহার স্ত্রী গুল বাহার জন্মতারিখ ২৫/১১/১৯৫৭ ইংরেজি। আই,ডি নং ১১১৯০০৮৭২০ ফরম নং ৭৭২৪১৩
মোস্তাক আহমদ পিতা নুর হোছন মাতা গোল বাহার বেগম জন্মতারিখ ১৬/০৩/১৯৮৬ ইংরেজি আইডি নং ৬৮৮৪৫৭৭৫৩৪ ফরম নং ৭৭২৪১১।
নুরুল আবছার পিতা নুর হোসেন মাতা গুল বাহার বেগম,জন্মতারিখ ১৬/০৯/১৯৯৫ ইংরেজি, আইডি নং ৭৮০৫৯৯৯৮৫৮, ফরম নং ৪৬৪৬৩৪৪৩,
নুরুল বশর পিতা নুর হোছন মাতা গোলবাহার বেগম,জন্মতারিখ ৬/৮/১৯৮১ ইংরেজি আইডি নং ৭৩১৬৯৭৮১৪৮,ফরম নং ৭৭২৪১২,
গুল বাহার বেগম পিতা ইউসুপ আলী মাতা আমিনা খাতুন জন্মতারিখ ৯/১০/১৯৬৩ ইংরেজি, আইডি নং ৩৭৪৭০৪৭০৩৭।

সরেজমিন পরিদর্শন কালে জানা যায়, রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে রোহিঙ্গা নুরুল আবছার বিশাল বাহিনী গড়ে তুলেছে।পুরো গর্জনিয়া ইউনিয়ন তথা থোয়াঙ্গা কাটা, থিমছড়ি, বড়বিল,নারিচবনিয়া, জুমছড়ি এলাকায়,ত্রাসের রাজত্ব কায়েম করেছে রোহিঙ্গা সন্ত্রাসী আবছার বাহিনী।সম্প্রতিক সময়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব) অভিযান চালায় গর্জনিয়া ইউনিয়নের ঘোষনার পাড়া এলাকার রোহিঙ্গা নুরুল আবছারের আস্তানয়,।আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা আবছার বাহিনীর প্রধান রোহিঙ্গা আবছার পালিয়ে গেলে ও তার সেকেন্ড ইন কমান্ড আবু তালেব বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও নগদ অর্থ সহ র্যাবের ( RAB) হাতে গ্রেপ্তার হন।গ্রেপ্তারকৃত আবু তালেব এর স্বীকারোক্তি অনুযায়ী রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরুল আবছার সহ বাহিনীর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনশৃঙ্খলা বাহিনী ( RAB)
থিমছড়ি এলাকার সচেতন একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদক কে জানান, চোরাচালান, ডাকাতি,খুন,অপহরণ সহ অপরাধ ক্রমশ বৃদ্ধি পেয়েছে গর্জনিয়ায়।রোহিঙ্গা নুরুল আবছার বাহিনীর ঢেরায় নিত্যনতুন অপরিচিত, বহিরাগত লোকজনের আনাগোনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এলাকার মানুষজন রোহিঙ্গা সন্ত্রাসী আবছার বাহিনীর কবল থেকে পরিত্রাণের জন্যে প্রধানমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার বরাবর সচেতন মহলের পক্ষে দায়েরকারী মোঃ আইয়ুব, ইকবাল জানান,রোহিঙ্গা সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে।দিন দিন রোহিঙ্গা সন্ত্রাসীদের উৎপাত বেড়েই চলেছে।গর্জনিয়া ইউনিয়নে রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আবছার,নুর হোছন গংদের ছত্রছায়ায় নিত্যনতুন রোহিঙ্গারা এসে পাহাড়ি জমি জবরদখল করে বসতি গড়ে তুলছে।অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে করছে রামরাজত্ব। রোহিঙ্গা সন্ত্রাসী নুরুল আবছার ও একই পরিবারের ৫ রোহিঙ্গা সদস্য কে বাংলাদেশী ভোটার তালিকা থেকে অব্যাহতি ও স্মার্ট কার্ড বাতিল সহ আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com