1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অপরাধ দমনে ছয় মাসের সাফল্য তুলে ধরলেন জিএমপি কমিশনার পদোন্নতিপ্রাপ্ত ২৪২ কর্মকর্তা-কর্মচারীর স্বীকৃতিতে চট্টগ্রাম ওয়াসা এমডিকে শ্রমিক কর্মচারী দলের ফুলেল শুভেচ্ছা পেকুয়ায় ঝু্ঁকিপূর্ণ বেড়িবাঁধ, ধ্বসে প্লাবিতর আশংকা টানা বর্ষণে রামগড়ে ফেনী নদীর পানি বিপদসীমার ওপরে, পাহাড়ধসের শঙ্কা,আতঙ্কে নদীকূলের মানুষ কাশিয়ানীতে স্ত্রীকে হত্যা মামলায় অভিযুক্ত, স্বামী গ্রেফতার টানা বৃষ্টিতে সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, আতঙ্কে দ্বীপবাসী মাজদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম খুলনা নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন ৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

৩১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা ইমন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি

reporter ফারুক আহমেদ ভূঁইয়া,
calendar প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

​জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্ড যুবদলের সভাপতি ইমন সরকার (সুমন)-কে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৪ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ।
সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দোবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

​এই ঘটনার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জামালপুর জেলা শাখা এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইমন সরকারকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক ভাবে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।

​জেলা যুবদলের আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম খান সজিব ও সদস্য সচিব জনাব সোহেল রানা খান এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বহিষ্কৃত ইমন সরকারের কোনো অপকর্মের দায়-দায়িত্ব জাতীয়তাবাদী যুবদল নেবে না। এছাড়া, যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ প্রদান করা হয়েছে।

​একজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এমন ঘটনা রাজনৈতিক অঙ্গনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com