1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হিলিতে দুই দেশের ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক আলোচনায়, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা , নগর ত্রিশ লক্ষ টাকা সহ ৩ জন আটক মণিরামপুরে সরকারি রাস্তা দখল করে ঘেরের বাঁধ, ভোগান্তিতে পুণ্যার্থীরা: তদন্তের আশ্বাস ইউএনও’র কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড় ফরিদপুর পৌরসভায় বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ চিকিৎসা নিলেন ২০০ হৃদরোগী । পিওর ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতায় প্রশংসিত ঢাকা ক্যান্টনমেন্ট সার্কেল মুলাদীতে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ কালেরপাড়া ইউনিয়ন যুবদলের ৬নং ওয়ার্ডে আবদুল মজিদকে সভাপতি করার প্রস্তাব

হিলিতে দুই দেশের ব্যবসায়ীদের দ্বিপাক্ষিক আলোচনায়, ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

reporter তৌহিদুল ইসলাম শামিম হিলি (দিনাজপুর)
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের সমন্বয়ে এক যৌথ দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এবং সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল হাকিমপুর হিলি উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা, হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন।
এছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম আরও সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। হিলি স্থলবন্দরকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়ীরা যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন, তা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে সীমান্ত বাণিজ্যের সম্ভাবনা আরও বিস্তৃত হবে। দুই দেশের ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আলোচনার মাধ্যমে এগিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে মো. ফেরদৌস রহমান বলেন, হিলি স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ব্যবসা-বাণিজ্যের স্বার্থে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে ভিসা সহজলভ্য করা দরকার। কেন না ব্যবসায়ীরা যেসব পণ্য দেশে আমদানি করবে, ভারতীয় গিয়ে তা যাছাই বাছাই করে নিলে ভাল হয়।

সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম মণ্ডল বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বন্দরের কার্যক্রম সহজ ও গতিশীল রাখতে দুই দেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে নিয়মিত মতবিনিময় অব্যাহত রাখা জরুরি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান সম্ভব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com