1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হাজার হাজার মানুষের অশ্রুসিক্তে মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজাহার ফকিরের চির বিদায় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকমিরপুরকে মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সোহেলের ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ সবুজের বার্তা ছড়িয়ে লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদ সমাবেশ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু 

হাজার হাজার মানুষের অশ্রুসিক্তে মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজাহার ফকিরের চির বিদায়

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ

মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আজহার ফকিরের নামাজে জানাজা ১ আগস্ট মুলাদী পৌরসভা জাতীয় ঈদগা ময়দানে সকাল ৯:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বক্ষণে আজহার ফকিরের জীবনের স্মৃতিচারণ করেন মুলাদী উপজেলা সাবেক চেয়ারম্যান,মুলাদী উপজেলা সাবেক বিএনপি সভাপতি, বরিশাল জেলা উত্তর বিএনপি ১ নং সদস্য আলহাজ্ব আব্দুস সাত্তার খান। স্মৃতিচারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুলাদী উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী কামাল হোসেন, মুলাদী উপজেলা সাবেক বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ড জনাব শুকুর আহমেদ খান, মুলাদী পৌরসভা বিএনপি আহ্বায়ক জনাব এনামুল হক ইনু, মরহুম আজহার ফকিরের ছেলের শ্বশুর বেয়াই অবসরপ্রাপ্ত মাধ্যমিক প্রধান শিক্ষক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মোশারফ রাড়ি। সর্বশেষ আজহার ফকিরের একমাত্র ছেলে আমিনুল ইসলাম উপস্থিত সকলের কাছে তার বাবার জন্য দোয়া চান,বাবা চলার পথে ভুল ত্রুটি গুলো সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনের মধ্যে মুলাদী উপজেলা জামাতে ইসলামী আমির মাওলানা আবু সালেহ, মুলাদী বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আলহাজ্ব ফরিদ উদ্দিন খান, মুলাদী বন্দর বণিক সমিতির সভাপতি এফ এম মাইনর ইসলাম, উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,উপস্থিত ছিলেন অত্র এলাকার বিভিন্ন পেশাজীবী ব্যবসায়ী সমাজ সেবক ও সাংবাদিকবৃন্দ। জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আজহার ফকিরের মৃত্যুতে মুলাদী অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজহার ফকির একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন। তিনি দীর্ঘদিন এই মুলাদী বাজারে ব্যবসা করে আসছিলেন। মৃত্যুকালে তার বয়স (৬৫) আজহার ফকির ৩১ জুলাই ঢাকা মিটফোর্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থানে দুপুর ২:৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিন মেয়ে,এক ছেলে, স্ত্রী,আত্মীয়-স্বজন নাতি নাতনি রেখে গেছেন। তার আত্মার মাগফেরাত কামনায় সকলে দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com