চট্টগ্রাম প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে স্বামীকে ঘরে রেখে দুই শিশুকন্যাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এক নারী। ইচ্ছে ছিল পুরানো প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবেন। তবে এর এক দিনের মাথায় ওই নারীকে রাস্তায় ফেলে পালিয়ে গেছেন তার প্রেমিক। প্রেমিকের আগের স্ত্রী ও ৩ কন্যা সন্তান আছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন দরে অপু ও ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু প্রেমিকের আগের স্ত্রী থাকায় ওই নারীকে নিয়ে সংসার করতে পারছেনা অপু। কিন্তু বিয়ের পরেও স্বামী এবং প্রেমিকের সঙ্গে সমানভাবেই সম্পর্ক চালিয়ে আসছিলেন তিনি। গত ১ জুলাই আজমিরীগঞ্জে স্বামীর বাড়ি থেকে ও নারী প্রেমিক অপুর সঙ্গে পালিয়ে চট্টগ্রাম চলে যায়।
পরবর্তীতে অপুর স্ত্রী এবং তার স্বজনরা অপু এবং প্রেমিকা রিয়া কে দরে নিয়ে তাদের আত্মীয় হাতে তুলে দেন।প্রেমিক অপুকে তার স্ত্রীর হাতে তুলে দেন।কিন্তু পরবর্তীতে তারা ১৬/০৭/২৪ তারিখ বিয়ে করেছে বলে জানা যায়।
তবে এ বিষয়ে অপুর প্রথম স্ত্রী তারা বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্বামী যখন আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে আমি আর আমার স্বামীর সংসারে যাবোনা।অপু এবং রিয়া বর্তমানে চট্টগ্রাম বাহির সিগন্যাল এলাকায় সংসার করতেছেন।