1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে হাওরজুড়ে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক শ্রমিকের সংকট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সুনামগঞ্জে হাওরজুড়ে বোরো ধান রোপনে ব্যস্ত কৃষক শ্রমিকের সংকট

reporter শফিকুল বারী, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার হাওর গুলোতে শুরু হয়েছে বোরো ধান রোপনের মৌসুম।এদিকে বিভিন্ন হাওরের পানি ধীরে ধীরে নামতে শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
এই কৃষিকাজে হাওরপাড়ের সব শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়েছেন। পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরাও মাঠে নেমে পড়েছে—কেউ শ্রমিকদের জন্য দুপুরের খাবার পৌঁছে দিচ্ছে, আবার কেউ ধানের চারা সংগ্রহ করে কৃষিকাজে সহায়তা করছে। আবহাওয়া প্রচন্ড ঠান্ডা থাকায় শ্রমিক সংকটে পরেছে কৃষক। এভাবেই ঘুরে ফিরে ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসল উৎপাদনে খুঁজ নিতে গিয়ে চোখে পরে এ-সব দৃশ্য।

ধর্মপাশা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ১৮ হাজার ৬১৪ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ৪৮% জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে।
টগা হাওরের কৃষক আব্দুল হাসিম বলেন, হাওরের পানি নামতে দেরি হওয়ায় এখনো সব জমিতে চারা রোপণ করা যাচ্ছে না। পানি পুরোপুরি নামলে দ্রুত রোপণ শেষ করা যাবে।
অন্যদিকে সোলচাপরা হাওরপাড়ের কৃষক মির্জা রেজাউল করিম রেজু বলেন, প্রতিদিনই আমরা জমিতে ধান রোপণের কাজ করছি। এখনই বোরো ধানের চারা রোপণের চূড়ান্ত সময়। কিন্তু পানি ধীরে নামায় ও শ্রমিক সংকট থাকায় কিছুটা বিলম্ব হচ্ছে।
ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে পুরোদমে কাজ শুরু হবে। আশা করছি, খুব দ্রুতই হাওর রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত বলেন, চলতি বোরো মৌসুমে ধর্মপাশা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনার আওতায় উন্নত মানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বর্তমানে হাওরাঞ্চলে বোরো ধান রোপণ কার্যক্রম চলমান রয়েছে। পানি পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ কার্যক্রম সম্পন্ন হবে।
ধর্মপাশা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, সরকারী ভাবে কৃষকদের প্রনোদনা দেওয়া হয়েছে। কৃষকেরা বোর ধান রোপনের কাজ শুরু করেছে। পানি ধীর গতিতে নামায় ও ঠান্ডা বেশি থাকায় একটু সমস্যা হচ্ছে। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে তাড়াতাড়ি রোপনের কাজ শেষ হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com