1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ বাগেরহাট থেকে গ্রেফতার সরাইলে ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সংঘর্ষ, পাওনা টাকা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিতহ ১ চুরির অপবাদে ১৫ বছরের শিশু কারাগারে! পরিবার বলছে ‘নির্দোষ’, পুলিশের দাবি ‘স্বীকারোক্তি’ বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের নতুন কমিটি: সভাপতি সোলেমান সম্পাদক রুবেল মোহাম্মদ মনজুরুল হক গাজী: ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ..! ঘোড়াঘাটে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ঘোড়াঘাটে বজ্র্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ বাংলাদেশে দুর্নীতিবাজ চাকরিজীবীদের জন্য করণীয় কি কি? আশুলিয়ার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ জাল কানাডিয়ান ডলার-ভিসা প্রতারণা, নীলফামারীতে ডিবির জালে গ্রেপ্তার ৫ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৫ নং ওয়ার্ডে গাজী মোশাররফকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী

সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ
calendar প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

সুনামগঞ্জ জেলা সদরের আশপাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিল, সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের আয়োজনে শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে সমবেত হন এবং পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।

অবসরপ্রাপ্ত প্রভাষক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন ও যুগ্ম সদস্য সচিব রাজু আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, পৌর বিএনপির আহ্বায়ক জুনেদ আহমদ, আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মহিবুল ইসলাম, জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দি, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি লেখক সুখেন্দু সেন, জেলা সভাপতি ইয়াকুব বখত বহলুল, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, পরিবেশ আন্দোলনের জেলা সভাপতি আবু নাছার আহমদ এবং জেলা ছাত্রদলের সভাপতি তারেক মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরের নিকটবর্তী এমন স্থানে প্রতিষ্ঠা করা, যেখান থেকে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন। কিন্তু পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা বাস্তবায়নের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয়সহ বড় বড় উন্নয়ন প্রকল্প শান্তিগঞ্জ উপজেলার নিকটবর্তী এলাকায় নেওয়া হয়। এতে জেলা সদরসহ অন্যান্য উপজেলার মানুষ বৈষম্যের শিকার হয়েছেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com