1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
‎সিংগাইরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩ লাখে বিক্রি ১০ লাখ টাকার ৯৫ গাছ! ঠাকুরগাঁওয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটিশন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ : ক্ষুদ্ধ খুলনা বিভাগের ওএমএস ডিলাররা গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম কর্পোরেশন সভা  আদালতের আদেশ ভুল বুঝে এজলাসেই নারীর বিষপান: ভোলায় চাঞ্চল্য ভোলায় জেলা প্রশাসকের উদ্বোধনে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা  কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে ফুলবাড়ী ও বিরামপুরে বিক্ষোভ মিছিল পটুয়াখালীতে পূজা পরিষদ ও ঐক্য পরিষদের মানববন্ধন- বিক্ষোভ মিছিল চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন ভাবনা বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন

‎সিংগাইরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানববন্ধন

reporter ‎মো: বশির আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎সিংগাইর উপজেলা ফোরাম নেটওয়ার্কের উদ্যোগে এবং সিসিডিবি-সিপিআরপি সিংগাইর শাখার সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, নারী প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন।
‎কর্মসূচির শুরুতে একটি র‍্যালি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এক আলোচনা সভায় বক্তারা শিশু ও নারীর প্রতি সহিংসতা, নির্যাতন এবং বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
‎বক্তারা বলেন, পরিবার ও সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিক মূল্যবোধ এবং দায়িত্বশীল আচরণের চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য সহজলভ্য আইনগত সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানান তারা।
‎আলোচনায় সম্প্রতি নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
‎অনুষ্ঠানে  সংশ্লিষ্ট আয়োজক সংগঠনের সদস্যসহ এবং স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com